সিলেটটুডে ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৫ ০২:১৩

মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র কিনেও জমা দেননি জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার বিকালে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, “পিরোজপুর-২ (কাউখালী, ভাণ্ডারিয়া, নেছারাবাদ উপজেলা) আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণে মনোনয়নপত্র জমাও দেইনি।”

২৪ ডিসেম্বর বিকালে ভাণ্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের কার্যালয় থেকে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

১৯৮৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত আনোয়ার হোসেন মঞ্জু বিভিন্ন সময়ে নির্বাচন করে এই আসন থেকে ছয়বার সংসদ সদস্য হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত