সিলেটটুডে ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৬ ১৫:৩২

এর আগেও অনেক দলীয় প্রধান আমাদের নগণ্য কর্মীর কাছে হেরেছেন, জামায়াত আমিরের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী

ছবি: সংগৃহীত

‘বাংলাদেশে এর আগেও অনেক দলীয় প্রধান আমাদের মতো নগণ্য কর্মীর কাছে হেরেছেন। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের আমির শফিকুর রহমানকে উদ্দেশ করে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান এমনটাই বলেছেন ।

ঢাকা–১৫ আন এই আসনে বিএনপির অঙ্গণও সহযোগী সংগঠন যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খানকে প্রার্থী করা হয়েছে। রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল ও মিরপুরের একাংশ নিয়ে গঠিত আসন । তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একজন দলীয় প্রধানের বিরুদ্ধে লড়ে জয়ের ব্যাপারে প্রত্যাশা কেম ন—জানতে চাইলে শফিকুল ইসলাম খান এসব কথা বলেন।

আজ রোববার সকাল ১০টার দিকে রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া টেকনিক্যাল এলাকা থেকে নির্বাচনী জনসংযোগ শুরু করেন শফিকুল ইসলাম খান।

সকালে সরেজমিনে দেখা যায়, স্থানীয় বিএনপির শতাধিক কর্মী-সমর্থক নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে জনসংযোগ শুরু করেন শফিকুল ইসলাম খান। এ সময় তিনি হেঁটে হেঁটে প্রচারপত্র বিলি করেন। পথচারী, রিকশাচালক, শ্রমিক, চায়ের দোকানি, স্থানীয় বাসিন্দা—সবার সঙ্গে হাত মেলান, সালাম দেন, দোয়া চান। কর্মী ও সমর্থকেরা ধানের শীষের পক্ষে স্লোগান দেন।

শফিকুল ইসলাম খান বলেন, ‘আমি বিএনপির ধানের শীষের প্রার্থী। এই এলাকায় আমার জন্ম। এখানেই ছোট থেকে বড় হয়েছি। এলাকার প্রতিটি মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। সবাইকে চিনি, জানি। এলাকার সব বাড়ির মালিক সমিতি, ফ্ল্যাট মালিক সমিতি, তারা সবাই চায়—তাদের এলাকায় এমন একজন প্রতিনিধি পাক, যার কাছে গিয়ে তাদের এলাকার সব সমস্যার কথা বলতে পারবে।’

নির্বাচিত হলে ভাঙা রাস্তাঘাট, পানি–গ্যাসের সংকট, জলাবদ্ধতা সমস্যার সমাধানে অগ্রাধিকার দেবেন বলে জানান বিএনপির এই প্রার্থী। এলাকায় খেলার মাঠ করে মাদক থেকে সবাইকে দূরে রাখবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত