সিলেটুডে ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০২৬ ২১:৫২

বিএনপির শাসনের সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল: চরমোনাই পীর

ছবি: সংগৃহীত

বিএনপি এবং জামায়াতে ইসলামীর সমালোচনা করে রেজাউল করিম বলেন, “বিএনপির শাসন আমরা বেশ কয়েক বার দেখেছি। সেই সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল।”

সোমবার দুপুরে কুমিল্লার লাকসাম উপজেলায় নিজ দলের নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, “বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে একদলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। আর সেই পালাবদলে আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়।”

তিনি বলেন“এখন জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে, তারাও বিএনপির সঙ্গে বহু বছর ক্ষমতায় ছিল। তারাও বলেছে, শরিয়াহ অনুযায়ী নয়; প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই।”

এসব কিছুর পরিবর্তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান চরমোনাই পীর।

জনসভায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সেলিম মাহমুদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

আপনার মন্তব্য

আলোচিত