সিলেটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০২৬ ১৫:৫৩

বিএনপিতে ফিরলেন ২০২১ সালের নির্বাচনে অংশ নেওয়া শফি চৌধুরী

ছবি: সংগৃহীত

বহিষ্কারাদেশ প্রত্যাহারে দলে পদ ফিরে পেলেন সিলেট-৩ আসনের সাবেক সাংসদ ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী। সাথে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলের সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, ২০২১ সালে তিনি উপ-নির্বাচনে অংশ নিয়েছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত