০৯ ফেব্রুয়ারি , ২০২৬ ২২:৪৬
ছবি: সংগৃহীত
আওয়ামীলীগ ও বিএনপি মিলে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি বলে উল্লেখ করে সুনামগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী নাসির উদ্দিন চৌধুরী বলেন,আওয়ামীলীগ আমাদের শত্রু নয় তারা মিত্র।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনী সভাটি শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
সভায় স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে নাসির উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামীলীগের প্রয়াত নেতা বাবু সুরঞ্জিত সেন গুপ্ত এলাকার জন্য যা করতে পারেন নি তা আমি সকলের সহযোগিতায় নিয়ে করতে চাই।
জীবনের শেষ সময়ে এসেছেন উল্লেখ করে তিনি জানান, তিনি সকলের মুখে হাসি ফুটাতে চান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন চাওয়া বিএনপি নেতা মিফতাহ উদ্দিন চৌধুরী রুমী, তাহির রায়হান চৌধুরী পাবেল, আজমল হোসেন জাবেদ। জমিয়ত উলামায়ে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ড. শোয়াইব আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার মাহাদিন চৌধুরী, শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার। শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আ, জাকির হোসেন, মাহবুব চৌধুরী, নিত্যানন্দ দাস, আব্দুল করিম। দিরাই উপজেলা বিএনপির সদস্য সচিব মাসুক মিয়া, দিরাই উপজেলার ছাত্রদলের সাবেক সেক্রেটারি রুদ্র মিজান সহ দিরাই এবং শাল্লা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের বিভিন্ন এলাকার নারী পুরুষ সহ সকল মানুষ।

আপনার মন্তব্য