২২ মে, ২০২৬ ১৫:৩১
ছবি: সংগৃহীত
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২২ মে) দুপুর ২টার দিকে ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ডিম হামলার তথ্যের বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়েছেন এনসিপির এই নেতা।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন লেখেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে।’
হামলার বিবরণ দিয়ে তিনি আরও লিখেছেন, ‘প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। এতে আমাদের তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। এ সময় হামলাকারীরা আমাদের মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।’
আইনি পদক্ষেপের নেওয়ার বিষয়ে উল্লেখ করে নাসীরুদ্দীন পোস্টে জানান, ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।
আপনার মন্তব্য