স্পোর্টস ডেস্ক

০৪ অক্টোবর, ২০২০ ২৩:৩৬

ভিনিসিয়াস ও বেনজেমার গোলে রিয়ালের জয়

ছবি: টুইটার

লেভান্তের বিপক্ষে দুই অর্ধে দুই গোল করে ম্যাচ জিতেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লালিগার বর্তমান চ্যাম্পিয়নরা প্রতিপক্ষের মাঠে ম্যাচ জিতেছে ২-০ গোলে। রিয়ালের পক্ষে গোল দুটি করেন ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা। ড্রয়ে দিয়ে এবারের মৌসুম শুরু করা রিয়াল টানা তৃতীয় জয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে।

ম্যাচের ১৬তম মিনিটে এগিয়ে যায় জিনদিনে জিদানের দল। লুকা মদ্রিচের কর্নার থেকে পাওয়া পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে জায়গা বানিয়ে জোরালো শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ভিনিসিয়াস। এনিয়ে টানা দুই ম্যাচে গোল করলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

যোগ করা সময়ে দারুণ এক পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। মাঝমাঠ থেকে বল পায়ে ছুটে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জোরালো শটে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এই গোলে অ্যাসিস্ট করেন রদ্রিগো।

এই জয়ে চার ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ১০। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল বেতিস।

আপনার মন্তব্য

আলোচিত