০৬ অক্টোবর, ২০২০ ১৯:২৩
তিন দলের ৫০ ওভারের ওয়ানডে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব মিলিয়ে এই প্রতিযোগিতায় ৪৫ ক্রিকেটার অংশ নেওয়ার সুযোগ পাবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে সংবাদমাধ্যমকে প্রতিযোগিতাটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
তিন দলের নেতৃত্বে কারা থাকবেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
১১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টটিতে তিন দল- ‘তামিম একাদশের’ নেতৃত্বে তামিম ইকবাল, ‘মাহমুদউল্লাহ একাদশের’ নেতৃত্বে মাহমুদউল্লাহ এবং ‘নাজমুল একাদশের’ নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।
তিন দলের সীমিত ওভারের প্রতিযোগিতায় প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল। যা সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে।
বিসিবির এই প্রতিযোগিতা দিয়ে করোনাভাইরাস বিরতির পর প্রথমবার ৫০ ওভারের ক্রিকেট ফিরছে বাংলাদেশে। এর আগে স্কিল ক্যাম্পে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন তামিম-মুশফিকরা। এবার সাদা বলের ক্রিকেটে ফিরছেন তারা ৫০ ওভারের লড়াই দিয়ে।
আপনার মন্তব্য