০৯ অক্টোবর, ২০২০ ১৭:৪৩
করোনাভাইরাসের কারণে দীর্ঘ প্রায় সাত মাস বন্ধ রাখার পর সিলেটের মাঠে ক্রিকেট ফিরেছে।
সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশন তিন দলের টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের মধ্যে দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে ফিরলো সিলেটের ক্রিকেট।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে টুর্নামেন্টটির উদ্বোধন করেছেন বিসিবির পরিচালক ও নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
টি-২০ ফরম্যাটের টুর্নামেন্টটিতে তিনটি দলের নাম রাখা হয়েছে সিলেট এক্সপ্রেস, সিলেট ওয়ারিয়র্স ও সিলেট রেঞ্জার্স। এতে সিলেটের প্রথম শ্রেণীর ও বিভাগীয় দলগুলোর ক্রিকেটাররা অংশ নিয়েছেন।
শুক্রবার প্রথম ম্যাচে সিলেট ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে সিলেট রেঞ্জার্স। তিনটি দলকেই নেতৃত্ব দিচ্ছেন জাতীয় পর্যায়ে খেলা ক্রিকেটাররা। সিলেট ওয়ারিয়র্সের অধিনায়ক করা হয়েছে ইমতিয়াজ হোসেন তান্নাকে, সিলেট রেঞ্জার্সের অধিনায়ক অলক কাপালী ও সিলেট এক্সপ্রেসের অধিনায়ক করা হয়েছে এনামুল হক জুনিয়রকে।
আপনার মন্তব্য