স্পোর্টস ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০২০ ১১:৫২

বেনজেমার জোড়া গোলে রিয়ালের জয়

স্প্যানিশ লা লিগা অ্যাতলেটিক বিলবাওকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে জিনদিনে জিদানের দল। টনি ক্রসের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আন্দের কাপা। স্বাগতিকদের শেষ দুটি গোল করেন করিম বেনজেমা।

এই জয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে সমভাবে ২৬ পয়েন্ট অর্জন করেছে। গোল পার্থক্যে যথাক্রমে সোসিয়েদাদা সবার উপরে। তারপর অ্যাতলেতিকো মাদ্রিদ। আর তৃতীয় স্থানে রিয়াল। অন্য দুই দলের তুলনায় অ্যাতলেতিকো মাদ্রিদ দুই ম্যাচ কম খেলেছে।

সফরকারীরা ম্যাচের বেশির ভাগ সময় ১০ জন নিয়ে খেলেছে। একের পর এক ফাউলের কারণে মাত্র ১৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন রাউল গার্সিয়া। একজন বেশি খেলোয়াড় থাকায় ধীরে ধীরে রিয়াল মাদ্রিদ খেলায় আধিপত্য বিস্তার করতে শুরু করে। তবে একজন কম নিয়েও তারা সমানতালে খেলার চেষ্টা করে।

প্রথমার্ধেই পিছিয়ে পড়ে সফরকারীরা। বিরতির আগে টনি ক্রুস গোল করে দলকে এগিয়ে নেন। বিলবাও সমতা ফেরাতে বেশি সময় নেয়নি। বিরতির পরপরই সমতা ফেরান আন্দের কাপা। এরপরই দেখা যায় করিম বেনজেমার ঝলক। ৭৪ মিনিটে দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন। বিলবাও গোলরক্ষক উনাই সিমন কোনো সুযোগই পাননি।

ম্যাচের শেষ বাঁশি বাজার আগে আবার সতীর্থদের আনন্দে ভাসিয়ে দেন এই ফ্রেঞ্চ স্ট্রাইকার। তবে বেনজেমার দ্বিতীয় গোলের আগে রিয়াল গোলরক্ষককে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল।

১৩ ম্যাচে ৮ জয় ও দুই ড্রয়ে সোসিয়েদাদ ও আতলেতিকো মাদ্রিদের সমান ২৬ পয়েন্ট হলো রিয়ালের। আতলেতিকো অবশ্য দুই ম্যাচ কম খেলেছে।

১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আট নম্বরে বার্সেলোনা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে বিলবাও।

আপনার মন্তব্য

আলোচিত