০৬ ফেব্রুয়ারি , ২০২১ ১৩:০৭
চট্টগ্রাম টেস্টের ৪র্থ দিনে দুর্দান্ত খেলে যাচ্ছেন অধিনায়ক মুমিনুল হক ও লিটন দাস। মুমিনুল-লিটন এদিন এই টেস্টের প্রথম শতরানের জুটি গড়েন। ১৭৯ বলে জুটিটি এই রান তোলে। শতরানের জুটিতে পৌঁছে লিটন চার মেরে ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধশতকে পৌঁছান। লিটনের হাফসেঞ্চুরি উদযাপনের রেশ কাটতে না কাটতেই সেঞ্চুরি করেন অধিনায়ক মুমিনুল। ৮৪ বলে করা হাফসেঞ্চুরিকে টেনে সেঞ্চুরিতে নিয়ে গেলেন তিনি। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি করে বাংলাদেশকে চারশ রানের লিডের দিকে নিয়ে যাচ্ছেন অধিনায়ক মুমিনুল হক।
এদিকে টেস্টে শতকের সংখ্যয় তামিম ইকবালকে মুমিনুল হক স্পর্শ করেছিলেন ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে শতক হাঁকিয়ে। এরপর করোনাভাইরাসের কারণে ক্রিকেট থেকে বিরতি। সেই বিরতির পর টেস্টে ফিরেই নিজের ৪১ তম টেস্টে তামিম ইকবালকে টপকে গিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
এর আগে দ্বিতীয় ইঙ্গিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের হাল ধরেন অধিনায়ক মুমিনুল হক এবং উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। দুজনের ব্যাটিংয়ের উপর ভর করে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৪৯ রান। ফলে ৩২০ রানের লিডে পৌঁছে প্রথম ইনিংস শেষ করে টাইগাররা।
গতকাল ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিনশেষ করে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলায় স্বাগতিকদের হয়ে আজ ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। মুশি আজ তার ব্যক্তিগত রানের খাতায় যোগ করেছেন মাত্র ৮ রান। দিনের দশম ওভারের প্রথম বলেই রাখেম কর্নওয়ালের শিকার হন তিনি। আউট হওয়ার পূর্বে করেন ১৮ রান।
দলীয় ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে ঠিক তখন গুরুত্বপূর্ণ পার্টনরশিপের উপহার দিয়েছেন অধিনায়ক মুমিনুল এবং লিটন দাস। দুজন মিলে করেছেন অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি। মুমিনুল তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি। অপরাজিত রয়েছেন ৮৩ রানে। অন্যদিকে লিটন দাস অপরাজিত রয়েছেন ৩৮ রানে।
এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান সংগ্রহ করে মুমিনুল হকের দল। এই ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেটের বিনিময়ে সফররত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২৫৯ রান।
আপনার মন্তব্য