স্পোর্টস ডেস্ক

১৮ জুন, ২০২১ ০০:১৭

বিদায়বেলা আবেগাপ্লুত সের্হিও রামোস

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের বন্ধন ছিন্ন হলো সের্হিও রামোসের। প্রিয় ক্লাবকে বিদায় জানাতে এসেছিলেন তিনি সংবাদ সম্মেলনে। আবেগে আপ্লুত রামোস কান্নাজড়িত কণ্ঠে বললেন বিদায় প্রিয় রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে আবারও দেওয়া হওয়ার বার্তাও দিলেন ৩৫ বছর বয়সী এই গ্রেট ডিফেন্ডার।

আগামী ৩০ জুন শেষ হবে রিয়ালের সঙ্গে রামোসের চুক্তির মেয়াদ। বিদায় জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রামোস বলেন, “ধন্যবাদ রিয়াল মাদ্রিদ। সবসময় আমার ‍হৃদয়ে থাকবে তুমি। আমার ক্যারিয়ারে অপূর্ব, দারুণ একটি পর্বের সমাপ্তি হলো। শুরু নতুন স্বপ্নেরও। আছে সামনের বছরগুলোতেও নিজের সেরা দেখানোর প্রবল ইচ্ছা এবং অর্জনের শোকেসে আরও শিরোপা যোগ করার আকাঙ্ক্ষা।”

“সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা বিদায়ের চেয়েও বেশি কিছু; আবারও দেখা হবে, কেননা আমি ফিরে আসব।”

২০০৫ সালে সেভিয়া থেকে দুই কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেন রামোস। সান্তিয়াগো বের্নাবেউয়ে তিনি নিজেকে পরিণত করেন, নিজেকে নিয়ে গ্রেটদের কাতারে। ডিফেন্ডার হলেও রিয়ালের হয়ে ৬৭১ ম্যাচে রামোস গোল করেছেন ১০১টি। ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি ক্লাব বিশ্বকাপ, ৫টি লা লিগাসহ তিনি জিতেছেন মোট ২২টি শিরোপা।

আপনার মন্তব্য

আলোচিত