১৮ জুলাই, ২০২১ ১৭:১৭
হারারেতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ২৪১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করতে নেমে ব্রেন্ডন টেলরের দল জড়ো করে ২৪০ রান।
আগের ম্যাচের মত এই ম্যাচেও টস জিতে জিম্বাবুয়ে। তবে রবিবার (১৮ জুলাই) টেলর নেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত। যদিও প্রথম ওভারেই বাংলাদেশ আদায় করে নেয় উইকেট। তাসকিন আহমেদের হাত ধরে টাইগাররা প্রথম উইকেটের দেখা পায়।
৩৩ রানে দ্বিতীয় উইকেট হারানো জিম্বাবুয়ের হয়ে প্রতিরোধ গড়ে তোলেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা। ওয়েসলে মাধেভেরের ৫৬, টেলরের ৪৬, ডিওন মায়ার্সের ৩৪ ও রেগিস চাকাভার ২৬ রানের ইনিংসে ভর করে বিপর্যয় সামলে সম্মানজনক সংগ্রহের পথে হাঁটতে থাকে স্বাগতিক দল।
শেষদিকে দীর্ঘদিন পর খেলতে নামা সিকান্দার রাজা নিজের অভিজ্ঞতার স্বাক্ষর রাখেন। চাপের মুখে ৪৪ বলে করেন ৩০ রান। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ দাঁড়ায় ২৪০ রান।
বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম চারটি ও সাকিব আল হাসান দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
টস : জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে ২৪০/৯ (৫০ ওভার)
মাধেভেরে ৫৬, টেলর ৪৬, মায়ার্স ৩৪, রাজা ৩০
শরিফুল ৪৬/৪, সাকিব ৪২/২, তাসকিন ৩৮/১, মিরাজ ৩৪/১, সাইফউদ্দিন ৫৪/১
আপনার মন্তব্য