স্পোর্টস ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২১ ১২:২৭

জিতেই চলেছে ব্রাজিল

বিশ্বকাপ বাছাই

মূল দলের নয়জন খেলোয়াড় ছাড়াই কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলে জয়রথ ছুটছেই ব্রাজিলের।

শুক্রবার সকালে চিলির স্তাদিও মনুমেন্তাল দাভিদ আরেয়ানোয় ১-০ গোলে জিতেছে ব্রাজিল। একমাত্র গোলটি করেন এভেরতন রিবেইরো।

ম্যাচের শুরু থেকে আক্রমণ, পালটা আক্রমণে এগিয়ে যাওয়া ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে।

ম্যাচের ৬৪তম মিনিটে গোলখরা কাটে ব্রাজিলের। নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন এভেরতন রিবেইরো।

সাত ম্যাচে টানা সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। একই দিনের অন্য ম্যাচে ভেনিজুয়েলাকে ৩-১ গোলে হারানো আর্জেন্টিনা ১৫ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।

প্যারাগুয়েকে ২-০ গোলে হারানো ইকুয়েডরে পয়েন্ট ১২। তিনে উঠে এসেছে দলটি। ৯ পয়েন্ট করে নিয়ে পরের দুটি স্থানে আছে উরুগুয়ে ও কলম্বিয়া।

আপনার মন্তব্য

আলোচিত