০৬ সেপ্টেম্বর, ২০২১ ১৫:৩১
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচ মাঠে গড়ানোর ৭ মিনিটের মাথায় বন্ধ হয়ে যায়। সাইডলাইনে চলে হাতাহাতি ও বাকবিতণ্ডা। একটা সময় আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠে ছেড়ে উঠে যান। শেষ পর্যন্ত ম্যাচটি মাঝপথে স্থগিত হয়ে যায় ম্যাচ।
প্রথমে সব আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। তখনও মাঠে ছিলেন ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তা ও খেলোয়াড়রা। সতীর্থদের ড্রেসিং রুমে রেখে একাই মাঠে ফেরেন আর্জেন্টাইন অধিনায়ক। বেশ কিছুক্ষণ কথা বলার পর হতাশ ভাব দেখা যায় তার মধ্যে।
এসময় ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে ঘটনাটি বিব্রতকর দাবি করেন। তিনি বলেন, ‘এই ঘটনা খুব বিব্রতকর। আমরা ব্রাজিলে তিন দিন ধরে আছি। তখন কিছুই হয়নি।’
করোনার কারণে ব্রাজিলের লাল তালিকাভুক্ত দেশের তালিকায় রয়েছে ইংল্যান্ড। সেখান থেকে কেউ ব্রাজিলে আসলে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন করতে হয়। সে দেশের প্রিমিয়ার লিগে খেলে এসেছেন আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। এর মধ্যে ব্রাজিলের বিপক্ষের ম্যাচে খেলতে নেমেছিলেন মার্টিনেজ, রোমেরো ও লো সেলসো। বদলি খেলোয়াড়ের তালিকায় ছিলেন বুয়েন্দিয়া।
আপনার মন্তব্য