স্পোর্টস ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:৫৮

কিরগিজস্তানের কাছে হারল বাংলাদেশ

তিন জাতি ফুটবল প্রতিযোগিতায় নিজেদের শেষ ম্যাচে কিরগিজস্তানের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ দল।

মঙ্গলবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে ম্যাচের ১০ম মিনিটে এগিয়ে যায় কিরগিজস্তান। আলিমার্দন সুখোরভ ফ্রিকিক থেকে এলদার মলদোজুনুভ কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান।

৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে কিরগিজস্তান। বক্সের ভেতরে সতীর্থের ব্যাক পাস থেকে আলিমার্দান সুখোরভ প্লেসিং শটে গোল করেন।

ম্যাচের ৪৬তম মিনিটে বাঁ প্রান্ত থেকে সতীর্থের অ্যাসিস্টে তুরশোনালি রুস্তামাভব ফের এগিয়ে দেন কিরগিজস্তানকে। ৩ গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ ৫২ মিনিটে একটি শোধ দেয়। রহমত মিয়ার লম্বা থ্রো-ইন ডিফেন্ডাররা ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। মাহবুবুর রহমান সুফিল ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন।

৮৯তম মিনিটে কর্নার থেকে বখতিয়ারের হেডে জড়ায় বাংলাদেশের জালে।

আগামী ৯ সেপ্টেম্বর কিরগিজস্তানের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত