০৮ সেপ্টেম্বর, ২০২১ ০৩:৪২
আতোয়ান গ্রিজম্যানের জোড়া গোলে জয়ে ফিরেছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
মঙ্গলবার নিজেদের মাঠে গ্রিজমানের দুই অর্ধের দুই গোলের সুবাদে ফিনল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।
ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ফ্রান্স ৬ ম্যাচে তিন জয় ও তিন ড্রতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো। দুই ম্যাচ কম খেলে ফিনল্যান্ড প্রথম হারে আগের ৫ পয়েন্ট নিয়েই আছে।
ম্যাচের ২৪তম মিনিটে করিম বেনজেমার অ্যাসিস্টে প্রথম লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন গ্রিজমান।
এক গোলে এগিয়ে থাকা ফ্রান্স ম্যাচের ৫৩তম মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায়। সতীর্থের পাস থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন সদ্য আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া ফরোয়ার্ড গ্রিজম্যান।
আপনার মন্তব্য