স্পোর্টস ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২১ ১১:৩৫

টানা দশ জয়ের পর রিয়ালের ড্র

লা লিগায় টানা ৭ এবং সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়ের পর পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। রোববার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে রক্ষণাত্মক ফুটবল খেলে কার্লো আনচেলত্তির দলকে জয়হীন রেখেছে কাদিস।

পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা কাদিস শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে মাঠে নামে। রিয়ালও পারেনি আক্রমণে ধারালো হতে। দুইয়ে মিলিয়েই এই ফল। পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদেশ্যে ৩৬টি শট নেয় তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। এদিকে, কাদিস শট নিতে পারে মাত্র চারটি, লক্ষ্যে থাকেনি একটিও।

১৮ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা সেভিয়া ৩৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল বেতিস। চার নম্বরে রায়ো ভাইয়েকানোর পয়েন্ট ৩০।

১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শিরোপাধারী আতলেতিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা রিয়াল সোসিয়েদাদের পয়েন্টও ২৯।

১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে বার্সেলোনা।

আপনার মন্তব্য

আলোচিত