০২ জানুয়ারি, ২০২২ ১০:০৭
প্রথম দিন শেষে ২৫৮ রান করেছিল স্বাগতিক নিউ জিল্যান্ড। দ্বিতীয় দিনে আর মাত্র ৭০ রান যোগ করতে বাকি পাঁচ উইকেট নেই তাদের। ফল স্বাগতিকদের ৩২৮ রানে অলআউট করেছে বাংলাদেশ।
প্রথম দিন ৮৮তম ওভারের তৃতীয় বলে এবাদত যখন বোল্ড করে দেন টম ব্লান্ডেলকে, দিনের খেলার শেষ টেনে দেন আম্পায়াররা। আজ ওই ওভারের চতুর্থ বল থেকে খেলা শুরু হলো। দিনের তৃতীয় ও ওভারের শেষ বলে দারুণ কাভার ড্রাইভে দিনে রানের খাতা খোলেন নতুন ব্যাটসম্যান রাচিন রবীন্দ্র।
ক্রিজের অন্য প্রান্তে হেনরি নিকোলস ছিলেন, তাকে বাকিরা সঙ্গ দিতে পারলেও বড় ইনিংসের পথে এগিয়ে যেতে পারত নিউজিল্যান্ড। কিন্তু দিনের ৩৩তম বলেই প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ! রবীন্দ্রকে সাদমানের ক্যাচ বানান শরীফুল।
এরপর সপ্তম উইকেটে কাইল জেমিসনের সঙ্গে ৩২ রানের জুটি গড়েন নিকোলস। অন্য প্রান্তে জেমিসন শুধু ৬ রানই করেছেন, এদিকে নিকোলস ৯৭ বলে ৮ চারে অর্ধশতকও তুলে নেন। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজ এসে জেমিসনকে ফিরিয়ে সেই জুটির শেষ টেনেছেন।
নিকোলস তখন একাই লড়ে যা কিছু রান করার চেষ্টা করেছিলেন। তাতে কিছুটা সফলও হয়েছেন। টিম সাউদির সঙ্গে অষ্টম উইকেটে আবার ১৯ রানের জুটি, মিরাজের বলে সাউদি বোল্ড হতেই ভেঙে যান নিউ জিল্যান্ডের প্রতিরোধ। দলকে একই রানে রেখে নিল ওয়াগনার রেখেও ফিরেছেন, দলের রান ৯ উইকেটে ৩১৬। ওয়াগনারও মিরাজের শিকার। ম্যাচে মিরাজ তিন উইকেট পেয়েছেন, তিনটিই আজ সকালে।
ট্রেন্ট বোল্ট এসে দুই চারে ৫ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন, কিন্তু ওদিকে নিকোলসেরই বাধ ভেঙে গেছে। মুমিনুলের বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচ আউট হওয়ার আগে ৭৫ রান করেছেন নিকোলস।
আপনার মন্তব্য