২৮ ফেব্রুয়ারি , ২০২২ ১১:৩৬
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ দল। আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আজ মাঠে নামছে টাইগাররা। সেই লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল খান। অপরিবর্তীত একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান। লিটন দাস ২৫ বলে ১৩ রান ও তামিম ইকবাল ২২ বলে ৯ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল(অভিষেক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, ফজল হক ফারুকি।
আপনার মন্তব্য