০৫ মার্চ, ২০২২ ১৪:৪৮
আফগানিস্তানের বিপক্ষে সিরিজর দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ শনিবার মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।
আজ জিতলেই আফগানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে শততম টি-টোয়েন্টি খেলতে নামছেন মুশফিকুর রহিম। এদিকে এ ম্যাচ থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী। অন্যদিকে আফগানিস্তান একাদশ থেকে বাদ পড়েছেন মুজিব উর রহমান ও কাঈস আহমেদ।
আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। ভারতের দেরাদুনে খেলা তিন ম্যাচের সিরিজে সবগুলোতেই হেরে হতে হয়েছিল হোয়াইটওয়াশ। এবার নিজেদের মাঠে দুই ম্যাচের সিরিজে জয়ের হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে জিতে বাংলাদেশ এগিয়ে আছে ১-০তে। আজ জিতলেই প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ:
মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
আফগানিস্তান একদাশ:
রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, ওসমান গনি, করিম জানাত, ফজল হক ফারুকি, শরফুউদ্দিন আশরাফ ও দারউইশ রাসুলি।
আপনার মন্তব্য