১৮ মার্চ, ২০২২ ১৫:১৮
দেশের ক্রীড়ার মান উন্নয়নে অনন্য অবদান ও মালদ্বীপের ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা অব্যাহত রাখার স্বীকৃতি হিসেবে মালদ্বীপ থেকে বিশেষ পুরস্কার পেলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
মালদ্বীপ সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার মালেতে এক জমকালো আয়োজনে ‘মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড’ তুলে দেয়া হয় তার হাতে। স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তার হাত থেকে পুরস্কার নেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ ক্যাটাগরিতে থেকে আরও পুরস্কার পেয়েছেন শ্রীলংকার যুব ও ক্রীড়া মন্ত্রী নমাল রাজাপাকসে ও সৌদিআরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান।
আপনার মন্তব্য