১০ অক্টোবর, ২০২২ ০২:৪৭
আর্সেনালের বিপক্ষে হেরেছে লিভারপুল। এই জয়ে শীর্ষে ফিরেছে আর্সেনাল, অন্যদিকে লিভারপুলের স্থান হয়েছে পয়েন্ট তালিকার দশ নম্বরে।
ম্যাচের প্রথম মিনিটেই মার্টিন ওডেগার্দের পাস থেকে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে দলকে এগিয়ে নেন। সেই ধাক্কা সামলে লিভারপুল সমতা ফিরিয়েছে, আর্সেনাল আবারও এগিয়ে গেছে প্রথমার্ধেই। লিভারপুল আবারও সমতা ফিরিয়েছে দ্বিতীয়ার্ধে। কিন্তু শেষ পর্যন্ত আর পারেনি। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ৩-২ ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে আর্সেনাল।
প্রথম মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়লেও ম্যাচে ৩৪তম মিনিটে সমতা আসে ডারউইন নুনিয়েজের গোলে। লিভারপুলের হয়ে লিগে ৫ ম্যাচে এটি নুনিয়েজের দ্বিতীয় গোল।
বিরতির ঠিক আগে আগে মার্তিনেল্লির পাস থেকে আর্সেনালকে আবার এগিয়ে দেন বুকায়ো শাকা।
লিভারপুল দ্বিতীয়বার সমতা ফেরায় ম্যাচের ৫৩ মিনিটে। দিয়েগো জোতার পাস থেকে ২-২ করেন ফিরমিনো।
৭৪ মিনিটে ডি-বক্সে গ্যাব্রিয়েল জেসুসকে জোতা ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় আর্সেনাল। স্পট কিক থেকে আর্সেনালকে আবার এগিয়ে দেন শাকা।
এ জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আবার প্রিমিয়ার লিগে শীর্ষে চলে এসেছে আর্সেনাল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত লিভারপুল ১০ নম্বরে।
আপনার মন্তব্য