১৫ অক্টোবর, ২০২২ ১৩:১৪
নারী এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। শনিবার দুপুর দেড়টায় সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ম্যাচ শুরু দুপুর দেড়টায়।
টুর্নামেন্টে আগে ৬ বার জিতেছে ভারত। আর আগে ৪ বার ফাইনাল খেলা শ্রীলঙ্কা একবারও শিরোপা জিততে পারেনি। এবারের গ্রুপ পর্বের ভারতের কাছে ৪১ রানে হেরেছ শ্রীলঙ্কা। আর দুই দলের শেষ ৫ ম্যাচে ৪ বারই জিতেছে ভারত। সব মিলিয়ে ফাইনালে ফেভারিট হিসেবেই নামছে ভারত।
গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়া অন্য সব দলের বিপক্ষেই জিতেছে ভারত। পাকিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে একমাত্র হারের স্বাদ নেয় তারা। অন্যদিকে, শ্রীলঙ্কা পুরো টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের কাছে ম্যাচ হেরেছে।
টুর্নামেন্টের প্রথম চার আসরে ভারতের বিপক্ষে শিরোপার জন্য লড়েছে শ্রীলঙ্কা। চারবারই তাদের হারতে হয়েছে। এর মধ্যে ২০০৪ ও ২০০৮ সালে নিজ মাটিতে হেরেছিল শ্রীলঙ্কা। এবার বাংলাদেশের মাটিতে প্রথমবার এশিয়ার সেরা হতে মুখিয়ে আছে লঙ্কানরা।
আর টুর্নামেন্টের ৭বারের মধ্যে ৬ বারের চ্যাম্পিয়ন ভারত ২০১৯ সালে ফাইনালে হেরেছিল বাংলাদেশের কাছে। শেষ আসরের ফল যে ছিল নিছক দুর্ঘটনা সেটা প্রমাণে শনিবারের ফাইনাল জয় ছাড়া অন্য পথ খোলা নেই হারমিনপ্রিত-স্মৃতি মান্ধানাদের সামনে।
আপনার মন্তব্য