১৮ অক্টোবর, ২০২২ ১৬:১৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের প্রথম হ্যাটট্রিক করলেন আমিরাতের কার্তিক মিয়াপ্পানের। শ্রীলঙ্কার ইনিংসের ১৫তম ওভারে তিন বলে তিন উইকেট নিয়ে এই কীর্তি গড়েন তিনি।
মিয়াপ্পানের করা ওভারের চতুর্থ বলে ফিরলেন ভানুকা রাজাপাকসে, পরের বলে চারিত আসালঙ্কাকে ফেরান তিনি। ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকেও তুলে নিয়ে হ্যাটট্রিকের কৃতিত্ব গড়লেন মিয়াপ্পান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন ২২ বছর বয়সী এই লেগ স্পিনার। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রেট লি (২০০৭), নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার (২০২১), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২১) ও ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (২০২১) এর আগে হ্যাটট্রিক করেছেন।
ভারতীয় বংশোদ্ভূত স্পিনার মেইয়াপ্পনের জন্ম চেন্নাইয়ে। ২০১২ সালে তাঁর পরিবার দুবাইয়ে স্থায়ী হয়। ছেলেদের বিশ্বকাপে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) আইসিসির সহযোগী দেশের প্রথম খেলোয়াড় হিসেবে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে হ্যাটট্রিকের নজির গড়লেন মেইয়াপ্পন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ৩৯তম হ্যাটট্রিক।
আপনার মন্তব্য