স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০২২ ১৩:২৬

উইন্ডিজের বিদায়, সুপার টুয়েলভে আয়ারল্যান্ড

দু’বারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সুপার টুয়েলভে গেল আয়ারল্যান্ড।

শুক্রবার হোবার্টে অনুষ্ঠিত ম্যাচে উইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট হারিয়ে তুলতে পারে ১৪৫ রান। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় আইরিশরা।

এরআগে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে আসর শুরু করা উইন্ডিজ মাঝারি সংগ্রহ তোলে। চারে নামা ব্রেন্ডন কিং-এর হার না মানা ৬২ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৪৬ রান তোলে। কিং ৪৮ বলে ছয়টি চার ও এক ছক্কায় ওই রান তোলেন।

এছাড়া ক্যারিবীয়দের হয়ে ওপেনার জনসন চার্লস ১৮ বলে ২৪ রান করেন। তিনে নেমে এভিন লুইস ১৮ বল খেলে ১৩ রান করতে পারেন। অধিনায়ক পুরান ১৩ ও ওডেন স্মিথ ১৯ রান যোগ করেন।

জবাব দিতে নেমে আয়ারল্যান্ড উড়ন্ত শুরু করে। ওপেনিং জুটিতে অধিনায়ক আন্দ্রে বালব্রেইনি ও পল র্স্টালিং ৭.৩ ওভারেই ৭৩ রান যোগ করেন। বালব্রেইনি ২৩ বলে তিনটি করে চার ও ছক্কার শটে ৩৩ রান করেন। তাদের ওই জুটিতেই বিদায় লেখা হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের।

র্স্টালিং খেলেন ৪৮ বলে ৬৬ রানের ঝকঝকে ইনিংস। ৩২ বছর বয়সী এই ওপেনারের ব্যাট থেকে ছয়টি চার ও দুটি ছক্কা বেরোয়। তিনে নামা উইকেটরক্ষক লরকান টাকারের সঙ্গে ৭৬ রান যোগ করেন ডানহাতি ওপেনার। টাকার করেন ৩৫ বলে ৪৫ রান। দুটি করে চার ও ছক্কা তোলেন এই ব্যাটার।

আয়ারল্যান্ডের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন লেগ স্পিনার গ্যারেথ ডিলানি। আইরিশ এই অলরাউন্ডার ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। অন্য স্পিনার সিমি সিং ২ ওভারে ১১ রান দিয়ে নেন একটি উইকেট। মার্ক এডায়ার উইকেট নিতে না পারলে ৪ ওভারে খরচা করেন ২৬ রান।

আপনার মন্তব্য

আলোচিত