২৩ অক্টোবর, ২০২২ ১৩:৫৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।
ভারত-পাকিস্তানের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা। দল দুটি রাজনৈতিক বৈরিতার কারণে কোনো দ্বিপাক্ষিয় সিরিজে অংশ নেয় না, অংশ নেয় কেবল কেবল বহুজাতিক টুর্নামেন্টে। এশিয়া কাপের পর এবার বিশ্বকাপে মুখোমুখি তারা একই গ্রুপে।
দুদলের সর্বশেষ দেখায় এবারের এশিয়া কাপে ভারতকে হারিয়েছে পাকিস্তান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ হাসি হেসেছে বাবর আজমের দল। তবে পরিসংখ্যান অবশ্য অন্য কথা বলছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মোটে ৩টি ম্যাচ। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্ভাগ্য তো আছেই। গত ট-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্ব আসরে কখনোই ভারতে বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদিপ সিং।
পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলি, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।
আপনার মন্তব্য