স্পোর্টস ডেস্ক

২৩ অক্টোবর, ২০২২ ১৬:০৯

ভারতকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল পাকিস্তান

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বোলিং তোপে শুরুতেই ধস পাকিস্তানের ব্যাটিং স্তম্ভে। দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান ব্যর্থ। তবে লড়াই চালিয়েছেন ইফতিখার আহমেদ এবং শান মাসুদ। ভারতীয় পেসার আর্শদ্বীপ এবং হার্দিকের তিন উইকেটের জবাব ইফতিখার ও শান দিয়েছেন ফিফটি হাঁকিয়ে। আর শান মাসুদ ও ইফতিখার আহমেদের হাফসেঞ্চুরিতেই ২০ ওভারে ৮ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৫৯ রানের লড়াকু পুঁজি পেল পাকিস্তান।


টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়েছে পাকিস্তান। ভারতীয় পেসার আর্শদ্বীপ সিংয়ের বোলিং তোপে ১৫ রানেই দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানকে হারিয়েছে পাকিস্তান। ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারটা কোনো রকমে পার করেন মোহাম্মদ রিজওয়ান।

দ্বিতীয় ওভারে বল হাতে আসেন আর্শদ্বীপ সিং। বল হাতে এসে প্রথম বলেই বাবর আজমকে তুলে নেন। রাউন্ড দ্য উইকেট থেকে আর্শদ্বীপ সরাসরি আঘাত হানেন বাবর আজমের পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার, এলবিডাব্লিউ হয়ে শূন্য রানেই ফেরেন বাবর। আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বাবর। তবে রিপ্লেতে দেখা যায় বল সোজা স্টাম্পেই আঘাত হানছে। দলীয় মাত্র ১ রানের মাথায় ওপেনার বাবর আজমের বিদায়।

এরপর ভারতীয় দুই পেসার ভুবনেশ্বর কুমার এবং আর্শদ্বীপ মিলে আরও চেপে ধরেন পাকিস্তানের রানের লাগাম। দুর্দান্ত বোলিংয়ে ভর করে মোহাম্মদ রিজওয়ানকেও খেলতে দেননি স্বাভাবিক ক্রিকেট। এতেই একের পর এক ডট বল খেলতে থাকেন রিজওয়ান। চাপে পড়ে এবার বড় শট খেলতে গিয়ে চতুর্থ ওভারের শেষ বলে ফাইন লেগে ভুবনেশ্বর কুমারের তালুবন্দি হন রিজওয়ান। এবারেও উইকেট তুলে নেন আর্শদ্বীপ সিং। পাকিস্তান ৪ ওভারে মাত্র ১৫ রানে হারায় দ্বিতীয় উইকেট। আউট হওয়ার আগে ১২ বলে একটি বাউন্ডারিতে মাত্র ৯ রান করেন রিজওয়ান।

আপনার মন্তব্য

আলোচিত