স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২ ১৩:২৯

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত

নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচের শেষ বলে জিতে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে ভারত। ডাচদের বিপক্ষে জয়ের ধারা ধরে রেখে এগিয়ে যাবার লক্ষ্য রোহিতদের।

অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে দারুণ লড়াই করে জিততে জিততেও হেরে গেছে গ্রুপপর্বে দারুণ খেলা নেদারল্যান্ডস। শক্তিমত্তায় ভারতের থেকে যোজন যোজন পিছিয়ে থাকলেও ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাদের।

এদিকে, ডাচদের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে ভারত। শোনা যাচ্ছিল, হার্দিক পান্ডিয়াকে হয়তো বিশ্রাম দেয়া হতে পারে। তবে তাকে রেখেই একাদশ দেয়া হয়েছে।  

ভারত একাদশ: কে এল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, আক্সার প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি এবং আর্শদীপ সিং।

নেদারল্যান্ডস একাদশ: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), ম্যাক্স ও’ডাউড, বিক্রম সিং, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, টম কুপার, টিম প্রিঙ্গল, লোগান ভ্যান বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন।


আপনার মন্তব্য

আলোচিত