৩১ অক্টোবর, ২০২২ ১৩:৫৯
সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আজ আইরিশদের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বাচ্যম্পিয়ন অস্ট্রেলিয়া। টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ড। সেমির আশা বাঁচিয়ে রাখতেই আজ জয়ের বিকল্প নেই দুই দলের সামনেই।
এ গ্রুপে অবশ্য পয়েন্ট টেবিলে এগিয়ে আয়ারল্যান্ড। তিন ম্যাচে একটি জয়, একটি হার ও একটি পরিত্যাক্ত ম্যাচ নিয়ে তিন পয়েন্ট আইরিশদের। অন্যদিকে অজিদের একই অবস্থা। তবে রান রেটের মারপ্যাচে একধাপ এগিয়ে আয়ারল্যান্ড। তাই সেমির দৌড়ে টিকে থাকতে সুযোগ থাকছে দুই দলের সামনেই।
পেসারদের স্বর্গখ্যাত ব্রিসবেনের দ্য গ্যাবায় বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাকার্থি, জস লিটল।
আপনার মন্তব্য