০৫ নভেম্বর, ২০২২ ১৪:০৪
চলমান টি-২০ বিশ্বকাপে গ্রুপ ওয়ানের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও শ্রীলংকা। শুক্রবার অস্ট্রেলিয়া হারলে সেমির লড়াইয়ে সুযোগ থাকতো দুই দলেরই। তবে অজিরা জয় পাওয়ায় সমীকরণ বলছে, আজ জয় পেলেই সেমিফাইনালে চলে যাবে ইংলিশরা।
এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। ফলে আগে ব্যাট করবে ইংল্যান্ড।
গতকাল অস্ট্রেলিয়া হারলে অজিদের পয়েন্ট থাকতো ৫। বর্তমানে ৫ পয়েন্ট আছে ইংল্যান্ডের, ৪ পয়েন্ট শ্রীলংকার। ফলে আজ জিতলে লংকানদের পয়েন্ট হবে ৬। অন্যদিকে ইংল্যান্ডের ৭।
অস্ট্রেলিয়ার চেয়ে রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে যাওয়ার জন্য জয়ই যথেষ্ট ইংল্যান্ডের জন্য। তবে শ্রীলংকাও সহজে ছেড়ে দেবে না। তারা জিতলেই কেবল বিশ্বকাপের সেমিতে যেতে পারবে অজিরা।
এর আগে শুক্রবার ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার হেলস বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে যেভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছি, সেভাবেই টুর্নামেন্টের বাকী ম্যাচে আমরা খেলার আশা করছি।
তিনি আরও বলেন, গতকাল আমরা চমৎকার একটি ছুটি কাটিয়েছি এবং আজ কঠোর অনুশীলন করেছি। সবাই দারুন আত্মবিশ্বাস নিয়ে আগামীকালের ম্যাচের অপেক্ষায় রয়েছে।
শ্রীলঙ্কা একাদশ
কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা কুরুরাত্মে, মাহিশ থিকশানা, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।
আপনার মন্তব্য