০৫ নভেম্বর, ২০২২ ১৬:০১
ইংল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ফিফটির দেখা পেয়েছিলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা। কিন্তু তার পাঁচ ছক্কায় নিশাঙ্কার ৪৫ বলে ৬৭ রানের ইনিংসের পরও পুঁজিটা বড় হলো না। পরের ব্যাটাররা যে তেমন কিছুই করতে পারলেন না! ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রানে আটকে গেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ডকে সেমিফাইনালে যেতে হলে ১৪২ রান করতে হবে। বাটলারের দল তা করলেই বিশ্বকাপ শেষ হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালো হয়েছিল শ্রীলঙ্কার। পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিস উড়ন্ত সূচনার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। আসা-যাওয়ার মিছিলে তিনজন ব্যাটসম্যান রান করতে পারেন দুই অঙ্কের ঘরে। তার মধ্যে নিসাঙ্কা ৪৫ বলে ২ চার ৫ ছক্কায় করেন সর্বোচ্চ ৬৭ রান। ভানুকা রাজাপাকসে ৩ চারে ২২ বলে করেন ২২ রান। আর কুশাল মেন্ডিস ১ চার ও ১ ছক্কায় করেন ১৮ রান।
বল হাতে ইংল্যান্ডের পেসার মার্ক উড ৩ ওভারে ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন বেন স্টোকস, ক্রিস ওকস, স্যাম কারান ও আদিল রশিদ।
আপনার মন্তব্য