স্পোর্টস ডেস্ক

১২ নভেম্বর, ২০২২ ০১:২৮

রামোসকে ছাড়াই স্পেনের বিশ্বকাপ দল

কাতার বিশ্বকাপ ২০২২

স্পেনের কোচ লুইস এনরিকে বিশ্বকাপের জন্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন। দলে জায়গা হয়নি পিএসজি তারকা সের্হিও রামোস, লিভারপুলের থিয়াগো আলকান্তারা ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দে হেয়ার।

দলে জায়গা পেয়েছেন মাস দুয়েক আগে জাতীয় দলে অভিষেক হওয়া নিকো উইলিয়ামসের। দুই ম্যাচে বদলি হিসেবে নেমে এক ঘণ্টারও কম সময় খেলা এই ফুটবলারকে জায়গা দিয়েছেন এনরিকো। নিকোর সঙ্গে ডাক পেয়েছেন আরেক তরুণ ফরোয়ার্ড ইয়েরিমো পিনো। দুই জনেরই বয়স ২০ বছর।

এনরিকের দলে জায়গা হয়েছে মার্কো আসেনসিওর, যদিও রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের শুরু থেকেই দলে জায়গা পেতে ধুঁকছেন আসেনসিও।

২০১০ বিশ্বকাপ জয়ী দলের একমাত্র সদস্য হিসেবে আছেন মিডফিল্ডার সের্হিও বুসকেতস।

আগামী ২৩ নভেম্বর কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে স্পেন। ‘ই’ গ্রুপের অন্য দুই দল জার্মানি ও জাপান।

গোলরক্ষক: উনাই সিমোন (আথলেতিক বিলবাও), রবের্ত সানচেস (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন), দাভিদ রায়া (ব্রেন্টফোর্ড)

ডিফেন্ডার: সেসার আসপিলিকুয়েতা (চেলসি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ), এরিক গার্সিয়া (বার্সেলোনা), হুগো গিয়ামন (ভালেন্সিয়া), পাউ তরেস (ভিয়ারিয়াল), এমেরিক লাপোর্ত (ম্যানচেস্টার সিটি), জর্দি আলবা (বার্সেলোনা), হোসে গায়া (ভালেন্সিয়া)

মিডফিল্ডার: সের্হিও বুসকেতস (বার্সেলোনা), রদ্রি এরনান্দেস (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), কার্লোস সলের (পিএসজি), মার্কো ইয়োরেন্তে (আতলেতিকো মাদ্রিদ), পেদ্রি গনসালেস (বার্সেলোনা), কোকে (আতলেতিকো মাদ্রিদ)

ফরোয়ার্ড: ফেররান তরেস (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (আথলেতিকো বিলবাও), ইয়েরিমো পিনো (ভিয়ারিয়াল), আলভারো মোরাতা (আতলেতিকো মাদ্রিদ), মার্কো আসেনসিও (রিয়াল মাদ্রিদ), পাবলো সারাবিয়া (পিএসজি), দানি ওলমো (লাইপজিগ), আনসু ফাতি (বার্সেলোনা)

আপনার মন্তব্য

আলোচিত