২০ নভেম্বর, ২০২২ ১৩:১৭
ফিফা বিশ্বকাপের কাতারের আসর বসার একদিন আগে ফুটবলের দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে একই ফ্রেমে নিয়ে আসল লুই ভ্যুইতন।
লুই ভ্যুইতন একটি ফরাসি ব্র্যান্ড। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত ফ্যাশন হাউজটি দামি চামড়ার ব্যাগ, জুতা, অলঙ্কার ও অন্যান্য সামগ্রীর জন্য জগদ্বিখ্যাত।
আজ রোববার (২০ নভেম্বর) কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপের ২২তম আসর। তার আগের দিন শনিবার দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি একই সময়ে তাদের সামাজিক মাধ্যম আইডিতে ছবিটি শেয়ার করেছেন। ক্যাপশনে দুজনেই লিখেন, ‘বিজয় আসলে একটি মানসিক অবস্থা।’
ছবিতে দেখা যায়, সামনাসামনি বসে আছেন রোনালদো ও মেসি। একটি স্যুটকেসের ওপর দাবা খেলছেন এ দুই তারকা। দুজনই ভাবছেন দাবার চাল নিয়ে।
ছবিটি মূলত বিখ্যাত ফরাসি ফ্যাশন ব্র্যান্ড লুই ভ্যুইতনের বিজ্ঞাপনের জন্য তোলা হয়েছে। মেসি ও রোনালডোর ছবিটি তুলেছেন আমেরিকান ফটোগ্রাফার অ্যানি লিবোভিটজ।
এরআগেও প্রতিষ্ঠানটি পেলে-ম্যারাডোনা-জিনেদিন জিদানকে একসঙ্গে নিয়ে একটি বিজ্ঞাপন বানিয়ে চমকে দিয়েছিল।
আপনার মন্তব্য