১৭ ফেব্রুয়ারি , ২০২৩ ০১:৪৫
উয়েফা ইউরোপা লিগে ড্র করেছে বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে কাম্প নউয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।
আক্রমণ-প্রতি আক্রমণে এগুতে থাকা ম্যাচটির প্রথমার্ধ থাকে গোলশূন্য। ম্যাচের ৫০তম মিনিটে গোলখরা কাটে। মার্কাস আলানসোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা।
এগিয়ে থাকা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্প্যানিশ ক্লাবটি। গোল হজমের দুই মিনিটের মাথায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড।
৫৯তম মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ডি-বক্সের মধ্যে জটলার মধ্যে জুলস কুন্দের বুকে লেগে বল জড়ায় বার্সার জালে।
ম্যাচের ৭৬তম মিনিটে বার্সেলোনাকে পরাজয় থেকে বাঁচান রাফিনহা।
এরপর দুই দল একের পর এক আক্রমণ করে গেছে, কিন্তু গোল আদায় করতে পারেনি।
আগামী ২৪ ফেব্রুয়ারি ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনাকে।
রাতের অপর ম্যাচগুলোতে আর বি সালসবার্গ রোমাকে হারিয়েছে ১-০ গোলে; আয়াক্স ও ইউনিয়ন বার্লিনের মধ্যকার ম্যাচ হয়েছে গোলশূন্য ড্র, এবং শাখতার দনেস্ক রেইনিসকে হারিয়েছে ২-১ গোলে।
আপনার মন্তব্য