স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০২৩ ০৩:২৮

ছয় বছর পর শিরোপা জিতল ম্যানচেস্টার ইউনাইটেড

ছয় বছর পর শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপ জিতেছে প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়নরা।

রোববার লিগ কাপের ফাইনালে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাসেমিরোর গোলে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে যাওয়ার কয়েক মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় সভেন বোটমানের আত্মঘাতী গোলে।

ম্যানচেস্টার ইউনাইটেড সবশেষ শিরোপা জিতেছিল ২০১৬-১৭ মৌসুমে। সাউথ্যাম্পটনকে হারিয়ে প্রতিযোগিতাটিতে সবশেষ শিরোপা জিতেছিল ম্যানচেস্টারের দলটি। ওই মৌসুমেই তারা জিতেছিল ইউরোপা লিগ। এরপর আর কোনো শিরোপা সাফল্য পায়নি তারা। মাঝখানে অনেক কোচ এসেছেন, গেছেন, কিন্তু সাফল্য মেলেনি। এবার এরিক টেন হাগের হাত ধরে ফিরল শিরোপা।

ম্যাচের ৩৩তম মিনিটে বাঁ দিক থেকে দারুণ ফ্রি কিকে ডি-বক্সে ক্রস বাড়ান লুক শ। কোনাকুনি হেডে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরো।

প্রথম গোলের মিনিট ছয়েক পর ডাচ ফরোয়ার্ড ভাউট বেহর্স্টের ছোট করে দেওয়া থ্রু বল ডি-বক্সে ধরে বাঁ পায়ের কোনাকুনি শট নেন র‌্যাশফোর্ড, বল ডাচ ডিফেন্ডার বোটমানের পায়ে লেগে জালে জড়ায়। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যবধান দ্বিগুণ হয় এই আত্মঘাতী গোলে।

দ্বিতীয়ার্ধের চাপ বাড়ায় নিউক্যাসল। কিন্তু গোলের দেখা পায়নি। রেফারির শেষ বাঁশিতে উল্লাসে মাতে ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা।

বেশ কিছুটা সময়ে ধরে করতে থাকে আক্রমণ, যদিও প্রতিপক্ষ গোলরক্ষক দাভিদ দে হেয়ার তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না তারা।

আপনার মন্তব্য

আলোচিত