স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০২৩ ১৩:৩৫

টি-টোয়েন্টিতে প্রতিপক্ষকে ১০ রানে অলআউট করেছে স্পেন

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল এতদিন সিডনি থান্ডারের। মাত্র ১৫ রানে অলআউট হয়েছিল তারা অ্যডিলেড স্ট্রাইকার্সের কাছে। এতদিন এটাই ছিল সর্বনিম্ন রানের রেকর্ড। সেটা ছিল বিগ ব্যাশের ম্যাচ। কাল ভেঙে গেল সে রেকর্ড।

মাত্র ১০ রানে অলআউট হয়ে গেছে একটি দল। না, এটা কোনো পাড়া বা মহল্লার খেলা নয়, বয়সভিত্তিক ক্রিকেটের কোনো ম্যাচও নয়, ম্যাচটি ছিল একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটি তুরস্কের। ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক প্রজাতন্ত্রের কাছে ২১ রানে অলআউট হয়েছিল তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে আইল অব ম্যান অলআউট হয়ে গেল মাত্র ১০ রানে! প্রতিপক্ষ স্পেন।

আইল অব ম্যান নামটা অপরিচিত লাগছে? আইসিসির সহযোগী সদস্য তারা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের মাঝামাঝিতে অবস্থিত আইল অব ম্যান আইসিসির অধিভুক্ত হয়েছে ২০০৪ সালে। আর সহযোগী সদস্যপদ পায় তারা ২০১৭ সালে। আইল অব ম্যান বিশ্বকাপ টি-টোয়েন্টির ইউরোপের উপ-আঞ্চলিক বাছাইপর্বে খেলে। এখন পর্যন্ত তারা বৈশ্বিক বাছাইপর্বে উঠতে পারেনি।

১০ রান করার জন্য অবশ্য ৮.৪ ওভার খেলেছে দলটি। আইল অব ম্যানকে এত অল্প রানে আটকে দিতে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন স্পেনের মোহাম্মদ কামরান। ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ৪টি। ৪ ওভার বল করে ৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্পেনের আরেক বোলার আতিফ মেহমুদও। ৪ বল করে কোনো রান না দিয়ে ২ উইকেট লর্ন বার্নসের।

রান তাড়া করতে নেমে ০.২ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় স্পেন। ওপেনার আওয়াইস দুটি ছয়ে করেছেন ১২ রান।

আপনার মন্তব্য

আলোচিত