স্পোর্টস ডেস্ক

০১ মার্চ, ২০২৩ ১১:৫৭

ব্যাটিংয়ে বাংলাদেশ; একাদশে দুই পেসার ও তিন স্পিনার

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের চলমান এই ওয়ানডেতে বাংলাদেশ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছে।

ইংল্যান্ড খেলাচ্ছে তিন জন পেসার—ক্রিস ওকস, জফরা আর্চার ও মার্ক উডকে। সঙ্গে আছেন মঈন আলী, আদিল রশীদ।

দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে বাংলাদেশ দলে আছেন তিন স্পিনার—সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত