০৯ মার্চ, ২০২৩ ১৪:৪৮
পয়মন্ত ভেন্যু চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে একই মাঠে আজ শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচে টস জিতলেও ইংল্যান্ডকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
বেশ কয়েকজন নতুন ক্রিকেটার আসায় চমক অপেক্ষা করছিল। প্রথম ম্যাচে অভিষেক হচ্ছে টপ অর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়ের। ৮ বছর পর ফেরা রনি তালুকদারেরও একাদশে জায়গা হয়েছে।
ইংল্যান্ড দলেও পরিবর্তন আছে দুটি। বাদ পড়েছেন রিস টপলি ও রেহান আহমেদ।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।
আপনার মন্তব্য