১৫ মার্চ, ২০২৩ ০২:২২
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না আর্জেন্টিনা। বাংলাদেশ ৭২-২৩ পয়েন্টে হারিয়েছে আর্জেন্টিনাকে।
মঙ্গলবার শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ।
প্রথম রেইডেই দলকে এক পয়েন্ট এনে দেন অধিনায়ক তুহিন তরফদার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। একে একে আট পয়েন্ট তুলে নেন তারা। খেলা শুরুর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই একটি লোনা আদায় করে তিন পয়েন্ট অর্জন করে বাংলাদেশ।
একচ্ছত্র আধিপত্য ধরে রেখে ১৩-০ পয়েন্টে এগিয়ে যায় স্বাগতিকরা। ৪৪-৮ পয়েন্টে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রেখে খেলে শেষ পর্যন্ত ৬টি লোনাসহ জেতে ৭২-২৩ পয়েন্টে। ম্যাচসেরা বাংলাদেশের মিজানুর রহমান।
চলতি টুর্নামেন্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল পোল্যান্ডকে।
আপনার মন্তব্য