২৯ এপ্রিল, ২০২৩ ১১:৩১
গোলখরার টানা তিন ম্যাচ কাটানোর পর গোলে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠ ও মাঠের বাইরে অনেক আলোচনায় জড়িয়েছিল তার নামও। দীর্ঘ ফুটবলারজীবনের নানা সময়ে এমন ঘটনা ঘটেছে অনেকবার, আবার সেই সব ঘটনার জবাব মাঠেই দিয়ে এসেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
সৌদি প্রো-লিগে শিরোপা–লড়াইয়ে পিছিয়েছে দল, বিদায় নিয়েছে কিংস কাপ থেকেও, প্রতিপক্ষ খেলোয়াড়কে ‘পাত্তা না দেওয়া’, জর্জিনার সঙ্গে সম্পর্কের অবনতি আর ক্লাব প্রেসিডেন্টের একটি ভুয়া মন্তব্য ঘিরে নানামুখী নেতিবাচক আলোচনার মধ্যে ছিলেন রোনালদো। এগুলো থামিয়ে দিয়ে নিজের দিকে আলোচনা ফিরিয়ে আনার উপলক্ষ করেছেন ফের।
কাল রাতে সেটিই করলেন রোনালদো। প্রো লিগের ম্যাচে আল রাদের বিপক্ষে গোল করেছেন ৩৮ বছর বয়সী পর্তুগিজ তারকা। ম্যাচের চতুর্থ মিনিটে রোনালদো গোল এনে দেওয়ার পর দলও খেলেছে ছন্দময় ফুটবল। শেষ পর্যন্ত আল নাসর ম্যাচটি জিতেছে ৪-০ ব্যবধানে।
ম্যাচে গোল পাওয়ার রোনালদো দেখা দিলেন ভিন্ন মেজাজে। ম্যাচ শেষের বাঁশি বাজার পর গ্যালারির দর্শকদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে হাততালি দিলেন বেশ কিছুক্ষণ, যা ছিল মাঠ ছেড়ে যাওয়ার আগপর্যন্ত। বেরিয়ে যাওয়ার আগমুহূর্তে নিজের জার্সিও দিলেন একজনকে। সেই একজন কোনো খেলোয়াড় নন, প্রতিপক্ষ আল রাদের কোচ মারিয়াস সুমুদিকা।
সৌদি প্রো লিগে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল–নাসর। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ।
আপনার মন্তব্য