০৩ মে, ২০২৩ ০২:৩৮
শৃঙ্খলা ভঙ্গের কারণে পিএসজির আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্যে নিষিদ্ধ করে পিএসজি। মেসি ক্লাবের অনুমতি ছাড়াই সৌদি আরব গিয়েছিলেন। এ কারণে এই নিষেধাজ্ঞার কবলে পড়লেন তিনি।
লিওনেল মেসিকে দেওয়া নিষেধাজ্ঞার এই সময়ে তিনি ফরাসি ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না। পাবেন না আর্থিক সুবিধাও।
ফ্রান্সের ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি।
মেসি পিএসজির হয়ে সর্বশেষ খেলেছেন রোববার। লিগ আঁতে লঁরার বিপক্ষে ম্যাচের পরই পর ক্লাব কর্তৃপক্ষের কাছে সৌদি সফরের অনুমিত চেয়েছিলেন তিনি। সোমবার দলের অনুশীলন সূচি থাকায় তাকে অনুমতি দেননি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও লুইস কাম্পোস।
অনুমতি না পাওয়ার পরও পরিবার নিয়ে সৌদি আরবে যান আর্জেন্টাইন অধিনায়ক। তখনই আভাষ ছিল, এ জন্য শাস্তি হতে পারে মেসির।
নিষেধাজ্ঞা থাকাবস্থায় পিএসজির দুটি ম্যাচ মিস করবেন মেসি। ফিরবেন ২১ মে অঁজার বিপক্ষে ম্যাচে।
আপনার মন্তব্য