১০ জুন, ২০২৩ ১৯:২৯
ছবি: সংগৃহীত
এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ-৩ এ পদক জিতেছে বাংলাদেশ।
শনিবার (১০ জুন) সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই ইভেন্টে বাংলাদেশ দল অস্ট্রেলিয়াকে ৫-৪ সেটে হারিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করে।
এই আসরের পুরুষ দলগত ইভেন্টে চীন স্বর্ণ ও ভারত রৌপ্য পদক জয় করেছে।
পুরুষ রিকার্ভ দলে রয়েছেন মো. সাগর ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।
খেলার শুরুতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ১ম পর্যায়ের খেলা ৪-৪ সেটে ড্র হয়। পরবর্তীতে দলের প্রত্যেক সদস্য টাইব্রেকারে একটি করে তীর ছুড়লে ম্যাচের স্কোর হয় ২৯-২৭। এতে ৫-৪ সেটে ম্যাচটি বাংলাদেশ জয়ী হয়।
ব্যক্তিগত ও দলীয় কয়েকটি ইভেন্টে বাংলাদেশ দল অংশ নিলেও এই একটি পদকই অর্জন বাংলাদেশের।
রোববার বিকেলে বাংলাদেশ দলের সিঙ্গাপুর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।
আপনার মন্তব্য