১৫ জুন, ২০২৩ ১৭:৪৪
ছবি: সংগৃহীত
দিনের শুরুটা ছিল আফগানিস্তানের। আগের দিনের ৩৬২ রান থেকে ৩৮২ রানেই বাংলাদেশের ইনিংস শেষ করে দেয়। এরপর পুরোটা দিন ছিল বাংলাদেশের।
প্রথমে আফগানিস্তানকে মাত্র ১৪৬ রানে অলআউট করে প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড নিয়ে, এরপর দিন শেষ করে তারা মাত্র এক উইকেট হারিয়ে। স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৩৪ রান।
বৃহস্পতিবার (১৫ জুন) ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড তাই ৩৭০ রানের।
উইকেটে থাকা দুই ব্যাটার জাকির হাসান ও নাজমুল হাসান শান্ত হাফসেঞ্চুরি করেছেন। দুইজনই অপরাজিত আছেন ৫৪ রান করে, দুজনই খেলেছেন সমান ৬৪টি করে বল।
আপনার মন্তব্য