কমলগঞ্জ প্রতিনিধি

১৫ জুন, ২০২৩ ২০:৪৩

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল, কমলগঞ্জে ইসলামপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন

মৌলভীবাজারের কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বৃহস্পতিবার বিকেলে তিলকপুর মাঠে অনুষ্ঠিত হয়।

সমাপনী খেলায় টাইব্রেকারে ইসলামপুর ইউনিয়ন (বালক) দল ৩-১ গোলে পতনউষার ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার বাস্তবায়নে টুর্নামেন্টে কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভারসহ ১০টি দল অংশগ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহীদ আলীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুলল, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলেমান মিয়া, পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খান, কমলগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত