১৮ জুন, ২০২৩ ১১:৩৯
ছবি: এএফপি
ইউরো বাছাইপর্বে পর্তুগাল ও বসনিয়া হারজেগোনিয়ার মধ্যকার ম্যাচ চলছিল। হঠাৎ করে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। হাতে পর্তুগালের পতাকা। দৌড়ে পৌঁছে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে।
সবাইকে অবাক করে দিয়ে রোনালদোকে জড়িয়ে ধরেন ওই ভক্ত। এরপর পর্তুগিজ তারকার দুই পায়ের মাঝে মাথা রেখে শ্রদ্ধাও জানান।
ভক্তের এই কাণ্ডের শেষ টা হয় রোনালদোকে দুই হাত দুদিকে ছুড়ে ‘ট্রেডমার্ক’ উদ্যাপন একসঙ্গে করে। এরই মাঝে এক সময় সিআর সেভেনকে বাতাসেও তুলে ধরেন ভক্ত।
রোনালদোকে এভাবে জড়িয়ে ধরিয়ে দিলেন দিলে ভোঁদৌড়। গ্যালারিতে থেকে তখন আসছিল করতালির শব্দ।
ম্যাচের মধ্যকার এই ঘটনাই শেষ নয়। মাঠের বাইরে ঘটেছে এদিন আরেক ঘটনা। এটা একদিকে যেমন আনন্দের, অন্যদিনের আবেগেরও।
ইউটিউবে সেরা কনটেন্ট নির্মাতাদের একজন ‘আইশোস্পিড’ এই ঘটনার জন্মদাতা। তার আসল নাম ড্যারেন ওয়াটকিনস জুনিয়র। বিখ্যাত এই লাইভস্ট্রিমার ব্যক্তিত্ব ও কৌতুক করার দক্ষতায় ভীষণ জনপ্রিয় ‘স্পিড’ নামে পরিচিতি পাওয়া ইউটিউবার। তিনি রোনালদোর পাগলভক্তও।
সাম্প্রতিক সময়ে গ্র্যাজুয়েশন শেষ করা স্পিড রোনালদোকে প্রথমবারের মতো দেখতে ছুটে এসেছিলেন এস্তাদিও দে লুইজ স্টেডিয়ামে। স্টেডিয়ামের বাইরে পর্তুগালের উইঙ্গার রাফায়েল লিয়াওয়ের ইশারায় থামেন রোনালদো।
রোনালদো গাড়ির দরজা খোলার সময়ই আনন্দে শিশুর মতো লাফাচ্ছিলেন স্পিড। পর্তুগিজ কিংবদন্তি গাড়ি থেকে বের হওয়ার সময় স্পিড লাফাতে লাফাতে ‘ও মাই গড! ও মাই গড!’ বলছিলেন। রোনালদো একটু কাছে আসতেই হাঁটু মুড়ে বসে পড়েন স্পিড! এরপর কান্নামিশ্রিত কণ্ঠে কিছু একটা বলেই জড়িয়ে ধরেন রোনালদোকে। পর্তুগিজ তারকাও উষ্ণ আলিঙ্গন উপহার দেন স্পিডকে।
আনন্দে স্পিড বুঝতে পারছিলেন কী করা উচিত! বারবার বলছিলেন, ‘ও মাই গড!’; মানে, স্পিডের বিশ্বাস হচ্ছিল না রক্ত-মাংসের রোনালদো তার সামনে দাঁড়িয়ে! স্পিড দেখান নিজের বাঁ হাতে রোনালদোর ট্যাটু। ছবি তোলার সঙ্গে রোনালদোকে নিয়ে তার ‘সিউ’ গোল উদ্যাপনও সেরেছেন।
রোনালদোর এমন দুর্দান্ত মুহূর্তের দিনে জয়রথ ছুটছে পর্তুগালের। বিশ্বকাপের পর ইউরোর বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। গতকাল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ২০১৬ ইউরোর চ্যাম্পিয়নরা।
পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলের সঙ্গে আরেকটি গোল করছেন বার্নার্দো সিলভা। পুরো সময় খেলেও গোল পাননি রোনালদো। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে দলকে লিড এনে দেন এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবলজয়ী সিলভা। বিরতির পর বসনিয়া গোল শোধ দেওয়ার বিপরীতে আরও দুটি হজম করে।
৭৭ মিনিটের পর ম্যাচের যোগ করা সময়ে দলের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেজ।
ভিডিও :
আপনার মন্তব্য