স্পোর্টস ডেস্ক

২০ জুন, ২০২৩ ১৮:১০

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ নারী ইমার্জিং দল

ছবি: সংগৃহীত

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল।

৬ রানের এই জয়ের মাধ্যমে এশিয়া কাপের শিরোপা জয়ী বাংলাদেশের নারীরা এবার ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ নারী ‘এ’ দল।

সোমবার বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে’তে চলে আসে। মঙ্গলবারও (২০ জুন) বৃষ্টি হানা দেয়। শেষ পর্যন্ত ওই বৃষ্টি থামায় ৯ ওভারের ম্যাচ খেলতে নামে বাংলাদেশ ও পাকিস্তান।

ওই ৯ ওভারে বাংলাদেশ ইমার্জিং নারী দল ৭ উইকেটে ৫৯ রান তোলে। দলের হয়ে রাবেয়া খান ১০ ও নাহিদা আক্তার ২১ রান করেন।

জবাব দিতে নেমে মাত্র ৪ উইকেট হারালেও পাকিস্তান ইমার্জিং নারী দল ৫৩ রানে আটকে যায়। দলটির হয়ে ইয়ামান ফাতিমা ১৮ রান করেন।

বাংলাদেশের রাবেয়া খান ২ ওভারে ১৩ রান দিয়ে দুটি এবং মারুফা আক্তার ও নাহিদা আক্তার ২ ওভার করে বল করে যথাক্রমে ৯ ও ৮ রান দিয়ে একটি করে উইকেট নেন।

বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ইমার্জিং এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ ও ভারত।

রির্জাভ ডে’তেও ‍বৃষ্টির কারণে ভারত ও শ্রীলঙ্কার সেমিফাইনাল ম্যাচটি মাঠে গড়ায়নি। সেজন্য পয়েন্টের ভিত্তিতে ফাইনালে উঠেছে ভারত।

আপনার মন্তব্য

আলোচিত