স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই, ২০২৩ ১৩:৪২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টেস্টে আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড ব্যবধানে জয়ের পর বাংলাদেশের সামনে এবার ওয়ানডে মিশন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।

বুধবার (৫ জুলাই) সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশ দলকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আফগানিস্তান একাদশ: রহমতউল্লাহ গুলবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, রাশিদ খান, মুজিব-উর রহমান, ফজলহক ফারুকী, আজমতউল্লাহ ওমারজাই ও মোহাম্মাদ সালিম।

আপনার মন্তব্য

আলোচিত