০৮ জুলাই, ২০২৩ ১৪:০২
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে যাওয়া বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার চট্টগ্রামে টস শেষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খণ্ডকালীন অধিনায়ক লিটন দাস।
প্রথম ওয়ানডে শেষে নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের আকস্মিক অবসরের সিদ্ধান্তের পর লিটন দাসকে ভারপ্রাপ্ত অধিনায়ক করে বিসিবি।
বৃহস্পতিবার অবসরের সিদ্ধান্ত নিলেও শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম ইকবাল অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন। তিনি ক্রিকেটে থাকছেন, তবে এই মুহূর্তে আছেন দেড় মাসের ছুটিতে।
তামিম ইকবালের জায়গায় জায়গা পেয়েছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দলে আছে আরেক পরিবর্তন। তাসকিন আহমেদে জায়গায় খেলছেন পেসার ইবাদত হোসেন।
ডিএল মেথডে প্রথম ওয়ানডে ১৭ রানে হেরে গেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ জয় ছাড়া কোনো উপায় নেই বাংলাদেশের। ডিপিএলে দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে সুযোগ পান নাঈম। সর্বশেষ ২০২১ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটার। আর অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে আফগানিস্তান।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ:
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, সেলিম সাফি।
আপনার মন্তব্য