১০ জুলাই, ২০২৩ ২২:১১
যুক্তরাষ্ট্র ক্রিকেটের নতুন টুর্নামেন্ট ইউএস মাস্টার্স টি-১০ লিগে নাম লিখিয়েছে বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দল আটলান্টা ফায়ারের সঙ্গে আগের বছরই পার্টনারশিপ করেছে রাইডার্স। এবার তাদের সঙ্গে জোট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন রংপুর রাইডার্স।
আটলান্টা রাইডার্সের জার্সিতে খেলবেন বাংলাদেশের ৫ ক্রিকেটার। তাঁরা হলেন নাসির হোসেন, ফরহাদ রেজা, ইলিয়াস সানী, জুনায়েদ সিদ্দিকী ও কামরুল ইসলাম রাব্বী।
বাংলাদেশি এ পাঁচ ক্রিকেটার ছাড়াও আটলান্টা রাইডার্সের হয়ে খেলবেন লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), রবিন উথাপ্পা, শ্রীশান্ত (ভারত), মোহাম্মদ আযম, মোহাম্মদ ইরফান (পাকিস্তান), ডেভিড হাসি (অস্ট্রেলিয়া), গ্রান্ট এলিয়ট (নিউ জিল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা, আমিলা আপান্সো (শ্রীলঙ্কা) ও হ্যামিল্টন মাসাকাসাজা (জিম্বাবুয়ে)।
আপনার মন্তব্য